Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : 

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সম্মিলিত ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সোমবার (২৫ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে এই প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।

রাষ্ট্রপ্রধান তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন যেখানে বিভিন্ন হার্ডওয়্যার এবং যুদ্ধের অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হয়।

এর আগে, রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় তিনি সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন হালকা ও ভারী অস্ত্র প্রত্যক্ষ করেন।

রাষ্ট্রপতি ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে ফটোসেশনে যোগ দেন।

রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪