দাম বাড়লো জেট ফুয়েলের

নিজস্ব প্রতিবেদক : 

উড়োজাহাজে ব্যবহৃত জেট এ-১ বা জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্টের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেড ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে। সে হিসাবে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

রোববার (৯ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বিইআরসি। নতুন দাম রোববার (৯ আগস্ট) রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে। এই আদেশ আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

বিইআরসি জানিয়েছে, ৯ আগস্ট রাত ১২টা থেকে সমন্বয় করা এই মূল্যহার কার্যকর হবে। জেট এ-১-এর নতুন মূল্যসংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ আদেশও সেখানে আপলোড করা হবে।

বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি শেষে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১-এর মূল্য পুনর্র্নিধারণ করা হয়। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের Platts Rate-সহ সংশ্লিষ্ট বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাসভিত্তিক জেট ফুয়েলের দাম সমন্বয় করে আসছে কমিশন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসে আগের মাসের ৫ তারিখ থেকে পরবর্তী মাসের ৪ তারিখ পর্যন্ত প্রকাশিত Platts Rate-এর গড়, জেট এ-১ আমদানিতে বিপিসির এলসি নিষ্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের দাম পরিবর্তনের বিষয় বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি জেট ফুয়েল পরিবহনে ব্যবহৃত উপকূলীয় ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন ব্যয়ের পরিবর্তনও হিসাব করা হয়।

এরই ধারাবাহিকতায় ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ের চষধঃঃং জধঃব-এর গড়, বিপিসির এলসি নিষ্পত্তিতে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন পর্যালোচনা করে আগস্ট মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এবার অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

এর আগে জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেড ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছিলো। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছিলো।

চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও বাড়ানো হয় দাম।

এরপর মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। এরপর জুনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিলো। অর্থাৎ তখন লিটারপ্রতি দাম কমানো হয় ১৫ টাকা ৬৭ পয়সা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

দাম বাড়লো জেট ফুয়েলের

প্রকাশের সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬