দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫

নিজস্ব প্রতিবেদক : 

দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন। একই সময়ে স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫। এসব ভোটার নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচন হবে।

ইসি সচিব বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনের বিষয়টি এখনও পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াজাত আছে, এটি সম্পূর্ণ হলেই পাঠানো হবে।

আখতার আহমেদ বলেন, ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। এক্ষেত্রে তাদের সমপূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি-নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন ও হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি বলে জানিয়ে আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। আজ বিএনপি প্রতিনিধিদলের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও রুহুল কবীর রিজভী এসে দুটি মনোনয়নপত্র নিয়ে গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দল বা প্রার্থী এসে আমাদের কাছে থেকে মনোনয়নপত্র নেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫

প্রকাশের সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬