চুয়াডাঙ্গা সীমান্তে দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

এতে জানানো হয়েছে, জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২ এস বরাবর অবস্থিত গেট দিয়ে আজ রোববার ভোরে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তিনজনকে (এক পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। এ সময় বিষয়টি মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। মাধবখালী বিওপির টহল দল শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্যলাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই তিন ব্যক্তি ভারতের তারকাটার নিকট ফেরত যায়। পরবর্তীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা ৭টা ৫৫ মিনিটে ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, বিজিবির তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের প্রচেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি এর মধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তেলআবিব-দুবাইয়ে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল এয়ার কানাডা

চুয়াডাঙ্গা সীমান্তে দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

প্রকাশের সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬