পিকআপের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক নিহত

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনার বাইপাস-তেলিগাতী সড়কে আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে মাছবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিষে মালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও  ডেলিভারিম্যান হৃদয় (২৯) কে আটক করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আড়ংঘাটা বাইপাস মাছের আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) মোড়লগঞ্জের উদ্দেশ্য যাওয়ার পথে ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হক খুলনা গেজেটকে বলেন, পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আমার সাইড দিয়ে আমি মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। অপর সাইডে দুইটা ভ্যান ছিল। হঠাৎ পিছনের ভ্যান থেকে টোপলা জাতীয় একটা জিনিস পড়ে যায়। এ সময় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির সামনে চলে আসে। ব্রেক করেছি তারপরও উনি আমার সামনে চলে আসে। এভাবে দুর্ঘটনা ঘটে।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপসহ দুজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তেলআবিব-দুবাইয়ে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল এয়ার কানাডা

পিকআপের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০১:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬