টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলে গৃহবধূ স্বপ্না হত্যা মামলায় তার স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহিনুর রহমান বাসাইল উপজেলার ছামাদ মিয়ার ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা করেন। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৬:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬