Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক  : 

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।

সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় ভোট হবে আগামী ৮ মে। আর এজন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নপত্র দাখিল করতে হবে। অন্য কোন উপায়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ধাপে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে এর আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরে তিন ধাপের ভোটগ্রহণ ২৩ ও ২৯ মে এবং ৫ জুন। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

আবহাওয়া

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক

প্রকাশের সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪