বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন

বরিশাল জেলা প্রতিনিধি : 

এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গত বছর যা ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। এই বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম। এ সময় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত পরিসংখ্যান বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৯০১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। এ ছাড়া পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। অর্থাৎ ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।

বিভাগের ছয় জেলার ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর মোট ২১৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাসের হার বাড়লেও গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

জানা যায়, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন

প্রকাশের সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬