জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১। সেই সঙ্গে তাদের দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁয়ের ছেলে আশকর আলী (৪০) ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ রাত ১১টার দিকে দেওয়ানগঞ্জের নিমাইমারী এলাকায় একটি বসতঘরে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল ইসলাম। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দুজনকে আটক করেন। পরে ঘটনাটি আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসিনাকে এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ করেছে বাংলাদেশ

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬