হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯ হাজার ৩২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৬ হাজার ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৮০ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৮৭৮ শিশুর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬