Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের আসন্ন নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন। তবে ভারতের নির্বাচনের পরে। সেটা কখন হবে সেটি নিয়ে কোনো আলোচনা অফিসিয়াল লেভেলে হয়নি। আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি।

কাতারের আমিরের বাংলাদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনো বলার সময় আসেনি। আমরা সেটি নিয়ে ব্রিফ করবো।

আবহাওয়া

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের ভাঙল ৪ দাঁত, আহত ২ যাত্রী

ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪