মানিকগঞ্জে সেতু থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে নিহত ১

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন তিনজনের

মানিকগঞ্জে সেতু থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে নিহত ১

প্রকাশের সময় : ০৪:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬