ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে কুয়াকাটায় শ্রমিকদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি :

চট্টগ্রামে ট্রাকের ভেতরে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন হওয়া কুয়াকাটার ট্রাকচালক হানিফ ফকির হত্যার প্রধান আসামি বিপ্লব চন্দ্র মণ্ডলের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুয়াকাটায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ-এর মহিপুর থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহিপুর থানা শাখার সভাপতি মো. লিটন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, কুয়াকাটা শাখার সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা হাওলাদার, নিহত হানিফ ফকিরের স্ত্রী সীমা বেগম, ছেলে মো. ইসমাইল (১৩) ও মেয়ে মোসা. হামিদা আক্তার (৯)।

বক্তারা বলেন, কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় একজন ট্রাকচালককে নির্মমভাবে হত্যা করা পরিবহন শ্রমিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে পলাতক প্রধান আসামি বিপ্লব চন্দ্র মণ্ডলকে গ্রেফতার, দ্রুত বিচার সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থা, আলিপুর-কুয়াকাটা শাখাসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক শ্রমিক, শ্রমিক নেতা ও স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই চট্টগ্রামের আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক পার্কিং করে ঘুমিয়ে থাকা অবস্থায় ট্রাকচালক হানিফ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে ট্রাকের হেলপার বিপ্লব চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যান। এ ঘটনায় ১৫ জুলাই আকবরশাহ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মণ্ডল পলাতক রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন তিনজনের

ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে কুয়াকাটায় শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬