শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ।

রোববার (১৯ জুলাই) পরিচালিত যৌথ অভিযানে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশ থেকে আসা একটি ফলের চালান নিয়ে আগে থেকেই গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে তল্লাশি চালানো হলে ফলের ক্যারেটের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। প্রাথমিক হিসাবে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরাচালান চক্র ফল আমদানির আড়ালে স্বর্ণ দেশে পাচারের চেষ্টা করছিল। কীভাবে চালানটি দেশে এসেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এর গন্তব্য কোথায় ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।একইসঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর পেছনে থাকা নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন তিনজনের

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬