নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুকদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, তৃতীয় কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে আবেদন অনুমোদনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হতে পারে। পাশাপাশি, এ ধরনের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ভিসা আবেদন ফি ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























