জামালপুরে বিচারক দম্পতির বাসায় গ্রিল কেটে চুরির অভিযোগ

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুর পৌর শহরে জানালার গ্রিল কেটে দুই বিচারকের ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রায় আট ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিন তলা বাসার তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকেন সিভিল জজ আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি। মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির সাকিল তার স্ত্রী নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহমাদুল কবির সাকিল বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রী ডেকে এনে খোলার চেষ্টা করার পরও তবুও দরজা খুলতে না পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দরজা আটকে রেখেছে। একপর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র খোলা, অন্যান্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় দেখতে পাই।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তিন তলা বাড়িতে ৫টি ইউনিট রয়েছে। এই বাসায় এই প্রথম চুরির ঘটনা ঘটল। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও এখন তা কাজ করছে না। সম্ভবত দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে চুরি করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে আরো ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

জামালপুরে বিচারক দম্পতির বাসায় গ্রিল কেটে চুরির অভিযোগ

প্রকাশের সময় : ০২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬