শেরপুরে অজ্ঞাত গাড়ির চাপায় ইজিবাইক চালকসহ ২ জনের মৃত্যু

শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীর সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ইজিবাইকের চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ভোরের দিকে শেরপুর-না‌লিতাবাড়ী সড়‌কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- না‌লিতাবাড়ী উপ‌জেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছে‌লে ও ইজিবাইকের চালক কামরুল হোসেন (৪০) এবং যাত্রী সা‌লেহাবাদ কৃষ্ণপ‌ট্টির আব্দুস সাত্তা‌রের ছে‌লে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। সেখান থেকে তিনি কামরুল হোসেনের অটোরিকশা ভাড়া করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্তূপীকৃত বালুতে সজোরে ধাক্কা দেয় বলে পুলিশের প্রাথমিক ধারণা। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন ও যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু হয়।

ভোরে স্থানীয়রা সড়কের পাশে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

মধুমতির ভাঙনে বিলীন সড়ক, দুর্ভোগে ১০ হাজার মানুষ

শেরপুরে অজ্ঞাত গাড়ির চাপায় ইজিবাইক চালকসহ ২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬