গণরায় নিয়ে সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে : জামায়াতে আমির

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)উপজেলা প্রতিনিধি : 

গণরায় নিয়ে সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করায় জনগণ তাদের ক্ষমা করবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। প্রতারণা করছে এবং কথা দিয়ে কথার বরখেলাপ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশা আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশা আল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই লংমার্চ আজ শুরু হলেও এটি শেষ নয়। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।

ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জবাসী আপনাদের কি ২০২৪ সাল স্মরণে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং সেই দাবি পূরণ করেই ঘরে ফিরব। আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ২৪ এর চার্টার বাস্তবায়ন, আপনাদেরকে জুলাই ফিরিয়ে দেওয়া ও মানুষের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করা।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সেতু নির্মাণকাজ, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

গণরায় নিয়ে সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে : জামায়াতে আমির

প্রকাশের সময় : ১২:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬