আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি : 
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল।
স্থানীয়রা জানান, আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া হিসেবে এক নারী ও এক পুরুষ থাকতেন। বাসা ভাড়া নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ থাকত। শনিবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় ওই পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
প্রতিবেশী এক বাসিন্দা বলেন, ঘরটি সব সময় বন্ধ থাকত। বাইরে থেকে তেমন কোনো কিছু বোঝা যেত না। পরে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে আমরা পুলিশকে খবর দিই।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের পরিপ্রেক্ষিতে জামগড়া থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত শেষে ঘটনার কারণ চিহ্নিত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সেতু নির্মাণকাজ, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬