রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীতে প্রকাশ্যে এক নারী উদ্যোক্তাকে লাথি, মারধর, লাঞ্ছিত এবং শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ী পৌর শহরের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে লাথি, মারধর, লাঞ্ছিত এবং শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক।

গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ২৮ কলোনী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) ও ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ৩ যুবক গ্রেপ্তার

উল্লেখ্য, গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার অনেকে ভোক্তার অভিযানে নারীকে মারধর বলে গুজব ছড়ান।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা জাকিয়া সুলতানা ও তার কর্মীদের এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এ সময় তার শ্লীলতাহানিও করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), উত্তম কুমার ঘোষ কালবেলাকে বলেন, ‘প্রকাশ্যে এক নারীকে লাথি, মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা করা হবে। বাকি আসামিদেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘শিল্প কোনো পাপ নয়’—শিল্পীর মর্যাদা নিয়ে সোচ্চার প্রভা

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬