বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় তিন সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহত সদস্যরা হলেন— ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

আহতরা হলেন— কর্পোরাল সিফাত/আবু সাঈদ (গুরুতর আহত), কর্পোরাল মাহবুব (গুরুতর আহত), এলএসি আহাদ (গুরুতর আহত) ও সিনিয়র অফিসার আবুল খায়ের (সামান্য আহত)।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া চারজন সদস্য আহত হয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর।

জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন তারা। ডিউটিকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এবং ৪ সদস্য আহত হন।

জানা গেছে, দুর্ঘটনার পরপরই আহত ও নিহত সকল সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আবহাওয়া

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের সময় : ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬