Dhaka রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৮ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৭ মে) সকাল ৬টা থেকে বুধবার (৮ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৪৯ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ১২ কেজি ৩১৬ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কূটনীতিকদের সম্মানে সংসদে জামায়াতের ইফতার মাহফিল

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২১

প্রকাশের সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪