Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : 

একদিনের সরকারি সফরে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দেবেন।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি থেকে এতথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তার গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল সাড়ে ৯টায় তিনি আকাশপথে যশোরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হবেন। সেখানে বেলা ১১টা ১৫ মিনিটে উপস্থিত হয়ে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টায় উলশী এলাকায় আয়োজিত একটি পথসভা ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। শার্শার কর্মসূচি শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে সড়কপথে যশোর সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১টায় সার্কিট হাউসে পৌঁছে তিনি বিশ্রাম ও বিরতি নেবেন।

এরপর বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রতীক্ষিত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

জনসভা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আবহাওয়া

উদ্ধার কাজে নিয়োজিত রেলকর্মীদের দৈনিক খাবার ভাতা ২৮৫ টাকা

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬