হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সূতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁওর তেরকোনা হাওড়ে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৭ টার দিকে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকাল ১০টার দিকে আবহাওয়া বৈরী থাকা এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটু পানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা আরো জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬