দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা : কৃষিমন্ত্রী

ফেনী জেলা প্রতিনিধি : 

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, একটি দুষ্টচক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে সার মজুতের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফুলগাজীতে যান তিনি।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুতের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সার সংকট থাকলে বিভিন্ন মিলে সার পাওয়া যাচ্ছে কোথা থেকে? মূলত সার থাকার কথা ডিলারের কাছে। কিন্তু সার পাওয়া যাচ্ছে ডিলার নয়, এমন লোকদের কাছে। এই দুষ্ট লোকদের কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, সার নিয়ে অনিয়ম ও কারসাজি ঠেকাতে এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য বেশ কয়েকটি টিম করা হয়েছে। খুব দ্রুত এই চক্র তাদের অপতৎপরতায় ব্যর্থ হবে।

কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতের সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক ব্লকে কাজ করে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের কৃষকেরা এই কার্ড পাবেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকালে এখানে ৭ হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করা হবে। সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। প্রতিটি উপজেলার ইউনিয়নভিত্তিক ব্লকে এ কার্যক্রমের কাজ চলছে।

তিনি বলেন, সবমিলিয়ে দেশের ২ কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। কৃষকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের কৃষক কার্ড রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কৃষকেরা এই কার্ড পেয়ে যাবেন। কৃষক কার্ড বিতরণে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, সরকারের কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মকর্তার বিরুদ্ধেও যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এ সময় মাঠে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে নেওয়া প্রস্তুতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা : কৃষিমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬