হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) এবং একই উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)।

হাইওয়ে পুলিশ জানায়, মনোয়ারা বেগম ও তার মেয়েসহ তিন যাত্রীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নোয়াপাড়ার ফাঁড়িপথ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় সিলেটগামী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ও চালক আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মনোয়ারা বেগম ও চালক আক্কাস মিয়ার মৃত্যু হয়। আহত অন্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর ডাম্প ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। ডাম্প ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৪:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬