সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে মমতাজ বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনির দুবাই প্রবাসী মো. লিটন সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশুসহ ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। কুসুমপুর বৌবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা ১০ জনকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চালকসহ পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। আহত দুই শিশু তোহা (১১) ও ফাতেমা (৯) এবং অহনাকে (১৫) উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকায় পাঠানো আহতরা হলেন আলেয়া বেগম (৫৫), ফরিদা বেগম (৪৫), রাজিয়া আক্তার (৩৫), উষা (১৭) ও হাসান (২৭)। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মেহেদী হাসান জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত নারী ও আহতদের সবার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপ্রাপ্তবয়স্ক চালকের বেপরোয়া গতি এবং ঝুঁকিপূর্ণভাবে অন্য যানবাহন অতিক্রমের চেষ্টার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। পরে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। মাইক্রোবাসে থাকা ১১ জনের মধ্যে একজন নিহত এবং ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

প্রকাশের সময় : ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬