Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব সম্মানিত বোধ করছেন মোদির সঙ্গে দেখা করে

মোদির সাথে সাক্ষাত করেন সাকিব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঢাকায় দেখা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এরপর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব জানিয়েছেন, মোদির সঙ্গে দেখা হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাননি সাকিব। কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। এরপরই দেশে এসে শুরু করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা সাকিবের।

আবহাওয়া

সাকিব সম্মানিত বোধ করছেন মোদির সঙ্গে দেখা করে

প্রকাশের সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১