অবশেষে নতুন ঠিকানায় নাম লেখালেন মার্টিনেজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অ্যাস্টন ভিলার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

মার্তিনসে নিজেদের করে পেতে ৭৫ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে চেলসিকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি ৬৫ লাখ টাকা।

দীর্ঘ সময় অ্যাস্টন ভিলায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনস। গত মৌসুমে ইউরোপা লিগ জয়ে ভূমিকা রাখার পরও নতুন মৌসুমের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ট্রান্সফার উইন্ডোর শুরুতে জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে দলে নেওয়ার পর ভিলা মার্তিনেসকে ছাড়ার পথ খুঁজছিল। আগস্টের শুরুতে জুভেন্টাসে তাঁর সম্ভাব্য দলবদল ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত চেলসিতেই ঠিকানা হলো আর্জেন্টাইন গোলরক্ষকের।

চেলসিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন মার্তিনেস। ক্লাবের সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই ফুটবল ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। আমার ও আমার পরিবারের জন্য চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ ছিল। আমি ভীষণ উচ্ছ্বসিত শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।

নতুন ক্লাবে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেছেন মার্তিনেস, আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন মানুষ, যে যা-ই করি, সবকিছুতেই জিততে চাই। আর সেই মানসিকতাই আমি এই ফুটবল ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব, যারা শিরোপা জেতে। তাই আমার মনে হয়, এটি দারুণ একটি মিল।

চেলসির হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্তিনেস। ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক বলেন, আমি আবেগ দিয়ে পরিপূর্ণ এবং হৃদয় উজাড় করে খেলি। ক্লাব, আমার সতীর্থ ও সমর্থকদের গর্বিত করতে প্রতিটি ম্যাচ ও প্রতিটি অনুশীলনে আমি শতভাগ উজাড় করে দেব।
২০২০ সালে আর্সেনাল ছেড়ে ভিলায় যোগ দেন আর্জেন্টাইন গোলরক্ষক। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলেন তিনি এবং নিজেকে প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

গত মৌসুমে লিগে চতুর্থ হয়ে ভিলার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় এবং ইউরোপা লিগ শিরোপা জেতায় বড় অবদান রাখেন মার্তিনেস।

চেলসিতে পোস্টে দাঁড়াতে স্প্যানিশ গোলরক্ষক রবের্ত সানচেসের সঙ্গে লড়াইয়ে নামতে হবে মার্তিনেসের। ২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে যোগ দেন সানচেস। এরপর থেকে তিনিই চেলসির প্রথম পছন্দের গোলরক্ষক। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে দুটি বড় ভুলের পর তার জায়গা নড়বড়ে হয়ে পড়ে। তার ব্যর্থতার পরও ৩-২ ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগে অভিযান শুরু করে চেলসি।

আন্তর্জাতিক ফুটবলেও দারুণ সফল মার্তিনেস। ২০২২ সালের বিশ্বকাপ জয় এবং ২০২১ ও ২০২৪ সালে ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকা জয়ের গৌরব রয়েছে আর্জেন্টাইন এই গোলরক্ষকের ঝুঁলিতে। প্রতিটি বড় আন্তর্জাতিক আসরেই সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জেতার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

এছাড়া ২০২২ ও ২০২৪ সালে ‘দ্য বেস্ট ফিফা মেনস গোলরক্ষক’ এবং ২০২৩ ও ২০২৪ সালে মর্যাদাপূর্ণ ইয়াসিন ট্রফিও জিতেছেন মার্টিনেজ। এমনকি সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে অ্যাস্টন ভিলার জার্সিতে উয়েফা ইউরোপা লিগ জিতে ইউরোপীয় ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন এই আর্জেন্টাইন।

মূলত রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চেলসি শিবিরে অসন্তুষ্টি থাকায় নতুন গোলকিপার খোঁজার তাগিদ তৈরি হয়েছিল। বিশেষ করে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে সানচেজের হতাশাজনক পারফরম্যান্সের পরই কোচ জাবি আলোনসো দ্রুত একজন অভিজ্ঞ গোলরক্ষক দলে টানার সিদ্ধান্ত নেন।

এদিকে জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকিকে দলে ভেড়ানোর পর থেকেই অ্যাস্টন ভিলাও মার্টিনেজকে ছাড়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। ভিলা পার্কের পাট চুকিয়ে অবশেষে নতুন ঠিকানায় পা রাখলেন এই তারকা। অ্যাস্টন ভিলার জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে মোট ২৫৫টি ম্যাচ খেলে ভক্তদের মন জয় করেছিলেন মার্টিনেজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

অবশেষে নতুন ঠিকানায় নাম লেখালেন মার্টিনেজ

প্রকাশের সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬