কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাবেয়া ও জারা মনি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইলে এক রোগীকে দেখতে গিয়েছিলেন হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে আরও ২ জন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম জানান, হাইওয়ে পুলিশের একটি দলসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাগর-রুনি হত্যায় ‘সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা’ রয়েছে : চিফ প্রসিকিউটর

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ০৭:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬