পুলিশ সদরদপ্তর

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান মির্জা আব্বাস। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলেও শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান মির্জা আব্বাস।

এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

পুলিশ সদরদপ্তর

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

প্রকাশের সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬