প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও শেষ হবে না : আতিকুর রহমান রুমন

নিজস্ব প্রতিবেদক : 

অতীতের দুঃসময়ের স্মৃতি মনে রেখে প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও তা শেষ হবে না বলে মন্তব্য করে ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে দেশের উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে চান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিন্তু আমাদের প্রিয় নেতা নিজেই বলেছেন, তিনি সেই দিনগুলো মনে রাখতে চান না। আমরা যদি সেই দিনগুলোর কথা মনে রাখি, প্রতিশোধ নিতে চাই—তাহলে পাঁচ বছরেও শেষ হবে না। সেই প্রতিশোধগুলো নিতে গেলে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে যে আকাঙ্ক্ষা নিয়ে প্রধানমন্ত্রী করেছেন সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হবে না। তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান চান দুঃসহ স্মৃতিগুলো পেছনে ঠেলে দেশের উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে।

আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘সব ক্ষমতার উৎস এ দেশের জনগণ।’ জনগণ বিভিন্ন সময়ে তার প্রমাণ রেখেছেন। ১৯৭১ সালে প্রমাণ রেখেছে, স্বৈরাচার এরশাদকে হটিয়ে প্রমাণ রেখেছে। সর্বশেষ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে শেখ হাসিনার মতো ‘দানব স্বৈরাচারকে’ হটিয়ে জনগণ সেই প্রমাণ রেখেছে।

এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল বলে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এখনো সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ৩ সেপ্টেম্বর আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনো তিনি বয়ে বেড়াচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আরো বলেন, বিগত সময়ে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, ঠিক ওই সময় আমাদের প্রিয় নেতাকে হেয়প্রতিপন্ন করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছিল। এই ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

ছাত্রদল, যুবদলসহ বিএনপি নেতাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজগুলো সফল করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এদেশের জনগণই সব ক্ষমতার উৎস। এদেশের জনগণ সেই প্রমাণ রেখেছে, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময়। স্বৈরাচার এরশাদ ও ওয়ান-ইলেভেন সরকারকে হটিয়েছে তারা। সর্বশেষ ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে জুলাইয়ে যুদ্ধ করে শেখ হাসিনার মতো দানব স্বৈরাচারকে হটিয়েছে।

তিনি বলেন, আজ আমাদের প্রিয় নেতার ১৯তম কারামুক্তি দিবসে আমার চোখের সামনে ভেসে উঠছে দুঃসময়ের করুণ কথাগুলো। বিগত ১৯ বছরে এই দিবসটি যথাসময়ে আমরা পালন করেছি। আজও পালন করছি। কিন্তু আজকের চিত্র আর ওই দুঃসময়ের চিত্র এক ছিল না।

ওই সময়ে এমন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছেন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্রফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান, আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ উত্তরাঞ্চলের ছাত্রনেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও শেষ হবে না : আতিকুর রহমান রুমন

প্রকাশের সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬