ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০), হালুয়াঘাট উপজেলার ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক এবং অজ্ঞাতনামা এক পুরুষ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলালপুর এলাকা পর্যন্ত আসতেই ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ইমাম পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১৫৯ এবং শ্যামলী বাংলা পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১০৭। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। আহত হন আরও ১২ জন। তাদের মধ্যে ছয় জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি চার জন চিকিৎসা নিচ্ছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয় জনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর উদ্যোগ নেয়। মৃত অপর দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬