ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেট জেলা প্রতিনিধি : 

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়ে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।

এ সময় প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই নয়। জাতীয় ইন্টারেস্টের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।

শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ জায়গা দেবে না।

এ সময় দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি, খুব শিগগির বিদ্যুতের সমস্যা সমাধান হবে।

চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রয়োজনে আরো কেনা হবে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাকেরগঞ্জ-বরগুনা সড়কে যেন মরণফাঁদ, অসমাপ্ত সংস্কারকাজ দুর্ভোগ চরমে

ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬