ফ্লোরিডায় কনসাল জেনারেল হলেন সেহেলী সাবরীন

নিজস্ব প্রতিবেদক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মিশনে যোগদানের তারিখ থেকে সেহেলী সাবরীনের বদলি আদেশ কার্যকর করা হবে। গত বছরের ফেব্রুয়ারি থেকে মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর নিয়মিত ডিগ্রি এবং পরবর্তীতে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে টেকসই উন্নয়নের উপর উচ্চতর ডিগ্রি নেওয়া ওই কূটনীতিক।

এর আগে ২০০৫ সালের ২ জুলাই ২৪তম বিসিএসের (পররাষ্ট্র) সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন সেহেলী সাবরীন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এবং ২০১৪-২০১৭ সালে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে হেডকোয়ার্টারে (মহাপরিচালক হওয়ার আগ পর্যন্ত) অবিভক্ত আমেরিকাস অনুবিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবে দায়িত্ব পালন করেন সেহেলী সাবরীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে গাড়িতে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

ফ্লোরিডায় কনসাল জেনারেল হলেন সেহেলী সাবরীন

প্রকাশের সময় : ০২:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪