প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

নিজস্ব প্রতিবেদক : 

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আগত প্রথম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। অবতরণের পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটিকে ওয়াটার স্যালুট দিয়ে বরণ করা হয়।

পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ ও রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করা এবং যাত্রীদের আন্তর্জাতিক মানের আধুনিক সেবা দেওয়াই রিয়াদ এয়ারের মূল উদ্দেশ্য। এই ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি ট্রানজিট সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ক্ষেত্রে বিপুল চাহিদা পূরণ সম্ভব হবে।

রিয়াদ এয়ার তাদের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

উভয় দেশের স্থানীয় সময়ে ফ্লাইটের সময়সূচি- রিয়াদ থেকে বিমান ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

এ রুটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা করবে রিয়াদ এয়ার। বর্তমানে সৌদিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রকাশের সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬