দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, আহত ১২ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : 

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী একটি প্লেন মাঝআকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্লেনের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির মুখে পড়ে। এ সময় প্লেনের দুই ক্রু সদস্যসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন। ঝাঁকুনির কারণে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই৩৭৯ উড্ডয়নের সময় স্বল্পস্থায়ী টার্বুলেন্সের সম্মুখীন হয়। এর ফলে হঠাৎ প্লেনের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, প্লেনটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। এ ঘটনার পর যাত্রী ও ক্রুরা নিরাপদে প্লেন থেকে নেমেছেন। ফ্লাইটটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী ও ক্রু সামান্য আহত হয়েছেন। তাদের এয়ার ইন্ডিয়ার উদ্ধারকারী ও চিকিৎসা দল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে।

অবতরণের পর যাত্রীরা জানান, প্লেনটির উচ্চতা হঠাৎ কমে যেতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

এক যাত্রী বলেন, প্লেনটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা বিমানের ছাদে আঘাত করে। এরপর আমি আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কয়েকজন যাত্রী শরীর ও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। পাশাপাশি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকার একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তুলতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, আহত ১২ যাত্রী

প্রকাশের সময় : ১০:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬