গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উলটে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তিনি সেখানে ভাড়া বাসায় থাকতেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, আটাবোঝাই ট্রাকটি (যশোর-মেট্রো-ট-১১-৬১১০) টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মালেঙ্গা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বিদ্যুতের পিলার ভেঙে টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা গৃহবধূর সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহন হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 





















