চলতি মাসে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন

নিজস্ব প্রতিবেদক : 

গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ।

শুক্রবার (৭ আগস্ট) বাইপাইলে প্রকল্পের সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা প্রয়োজন। প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেনের নির্মাণকাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের মধ্যেই দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

চলতি মাসে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন

প্রকাশের সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬