পাকিস্তানের টেস্ট দলে ওয়াহাব রিয়াজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ৪৩৬ জন দেখেছেন

ওয়াহাব রিয়াজ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন ডান’হাতি পেসার ওয়াহাব রিয়াজ ও উইকেট-রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

২০১৮ সালে হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যান ওয়াহাব রিয়াজ। তবে বেশ কয়েকদিন আগে আবারও টেস্ট ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তারই ফলশ্রুতিতে তাকে ২০ সদস্যের দলে ফিরিয়েছে পিসিবি। ২০১৯ সালে দল থেকে বাদ পড়ার পাশাপাশি অধিনায়কত্ব হারানো সরফরাজকেও দলে ফিরিয়েছে পিসিবি।

এছাড়া দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি। সবশেষ সিরিজে দলে ডাক পেলেও খেলার সুযোগ না পাওয়া ফাওয়াদ আলমও টিকে গেছেন দলে। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান সবশেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালে। দলে জায়গা না পাওয়া ৯ জন টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি নেবে।

৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট হবে সাউথ্যাম্পটনে। ১৩ ও ২১ আগস্ট হবে ম্যাচ দুটি। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

পাকিস্তানের ২০ সদস্যের দল : আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

পাকিস্তানের টেস্ট দলে ওয়াহাব রিয়াজ

প্রকাশের সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০