পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় মো. রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি পৌরশহরের লাঙ্গল হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাঁচবিবি বাস স্ট্যান্ডে তার ভাগিনাকে নিতে আসেন। সেখান থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তার কাদায় মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় বিপরীত দিক হিলি থেকে আসা মালবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬