পদ্মায় মাছ ধরতে গিয়ে গুলিতে জেলের মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লালপুর থানা পুলিশ পদ্মা নদীতে ভাসতে থাকা নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

এরআগে, সোমবার (১৫ জুন) রাতে ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল প্রামাণিকের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকায়। তিনি ওই এলাকার মো. ইউনূস প্রামাণিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা।

পুলিশ জানান, সোমবার (১৫ জুন) দিনগত মধ্যরাতে মোটরসাইকেলযোগে পদ্মার চরে আসা অজ্ঞাতনামা ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারায় এলোপাথাড়ি গুলি চালায়। এতে শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকায় থাকা মো. সাহাবুল ইসলামের ডান কাঁধের পেছনে গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুলির শব্দে নৌকায় থাকা মো. রবিউল ইসলাম নামে এক জেলে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এতে তিনি প্রাণে বাঁচেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালপুর থানার ওসি ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি এসআই (নি.) মো. সেলিম মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে, গত ১০ই জুন মঙ্গলবার বিকেলে পদ্মা নদীর কিনার থেকে স্পিডবোটের ভেতর থেকে আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে আরও এক ব্যক্তির মরদেহ পাওয়ার খবরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত জেলে রবিউল ইসলাম জানান, দুইদিন আগে নিজস্ব নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান তারা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীর কাউকে চেনেন না বলে তিনি জানিয়েছেন।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি এসআই (নি.) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৯ জুন) বিকেলে লালপুরে পদ্মার দুর্গম চরে বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উপজেলার চরজাজিরা এলাকায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

পদ্মায় মাছ ধরতে গিয়ে গুলিতে জেলের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬