পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুর রহিম (১৪) ও লাবিব (১৪)। নিহত আব্দুর রহিম ইউনিয়নের শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং লাবিব ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা ওই ইউনিয়নের দশমাইল নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুকুরে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর ও নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬