ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুন অর রশিদ (৪৫) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হারুন মৃধা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে গালিমপুর ইউনিয়নে অবস্থিত ছেলের মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তারা পুলিশের জরিমানার মুখে পড়ে। জরিমানা পরিশোধের পর মাদ্রাসার কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে হাড়ভাঙা সেতু এলাকায় একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চর শৈল্যা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে নিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, হারুন অর রশিদ শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোহিঙ্গাদের এক কোটি ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬