টাঙ্গাইলে কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যানের চালক আব্দুর রহমান (৩০) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মনছের আলীর ছেলে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু পূর্ব থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটির সামনের চাকা ফেটে গেলে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী জামাল অ্যান্ড ব্রাদার্স নামের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই দুইটি গাড়িতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দুইপাশের সড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন, অভিযোগের সুযোগ নেই : চিফ হুইপ

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪