ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৪১ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানকালে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া, একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা এবং ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সময়ে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে : দীনেশ ত্রিবেদী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

প্রকাশের সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬