বিআরটিএ’র অভিযানে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি, জরিমানা আড়াই লাখ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক : 

অবৈধ গ্যারেজ/ওয়ার্কশপ পরিচালনা, অনুমোদনহীন বাসের কাঠামো পরিবর্তন এবং অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৫।

বিআরটিএ জানায়, অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত এবং বিআরটিএ’র নিবন্ধন না থাকার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকার বিভিন্ন বডি বিল্ডিং গ্যারেজে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জিসান/নুসরাত অটোমোবাইল, আবদুল্লাহ বডি বিল্ডার্স, এ আর মটরস এবং তাব্বাসুম মটরসকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুল করবে না বলে অঙ্গীকারনামা দিয়েছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে : দীনেশ ত্রিবেদী

বিআরটিএ’র অভিযানে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি, জরিমানা আড়াই লাখ

প্রকাশের সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬