নরসিংদী জেলা প্রতিনিধি :
বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, বিগত সরকার দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে আমরা সকল মানুষের সেবা করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।
আদ-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে টেনে তিনি বলেন, আদ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। জামায়াতের নেতারা আজ আদ দ্বীনের পক্ষে কথা বলে।
চিকিৎসা ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথা জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’
বর্তমান সরকার জনগণের সেবা আরো সহজ করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি সেবা সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।
স্বাস্থ্যসেবা জনগণের দোড়াগাড়ায় পৌছানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু ও নারীদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা রেখেই পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। প্রতিটা ঘরে ঘরে সরকারের লোক যাবে। তারা প্রাথমিক সেবা শেষে রোগীকে হাসপাতালে পাঠাবে। এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান প্রমুখ। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা দেওয়া হয়।
নরসিংদী জেলা প্রতিনিধি 



















