Dhaka বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহতদের পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে যাচ্ছিল। বাসটি পৌর সদরের শ্রীরামদি এলাকায় পৌঁছালে এসময় সামনে দিয়ে একজন পথচারী রাস্তা পার হচ্ছিল। ওই পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এর মধ্যে নেত্রকোনার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের কবির (২৬), পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরীয়তপুরের সাড়ে ৩ বছরের শিশু আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং স্থানীয় শ্রীরামদী এলাকার ইকরাকে (১৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। এর মধ্যে শিশু আনাহিতাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং সম্রাটকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবহাওয়া

ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই অদিতাকে হত্যা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০

প্রকাশের সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬