মেহেরপুর সীমান্ত থেকে বৃদ্ধকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ২ ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সীমান্তবর্তী বাংলাদেশি লোকজন দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মো. আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাঁকে ধরে করে নিয়ে যায়।

ঘটনাটি জানার কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়-স্বজনেরা সীমান্তের কাছে কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। পরে তাঁদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক দুজন হলেন ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী রতন বিশ্বাস (৩৫)।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আশা করছি, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হবে এবং একই সঙ্গে ভারতীয় নাগরিকদেরও ফেরত দেওয়া হবে।

সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান বিজিবির এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইলিশের উৎপাদন ও স্বাদ ধরে রাখতে নদী খননে জোর সরকারের : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মেহেরপুর সীমান্ত থেকে বৃদ্ধকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ২ ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

প্রকাশের সময় : ০২:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬